আমুদরিয়া নিউজ: বলিভিয়ার জঙ্গল থেকে এক নতুন প্রজাতির বন্যবিড়ালের সন্ধান মেলা নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। এতদিন চিতা বা বাঘের মতো ডোরাকাটা ও ফোঁটা দাগের অন্য বন্যবিড়ালের সাথে গুলিয়ে ফেলায় আড়ালেই ছিল এই বিরল প্রাণীটি। কিন্তু সাম্প্রতিক ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে এটি সম্পূর্ণ আলাদা এক প্রজাতি, যার বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ‘লিওপার্ডাস তিলকায়ো’ (Leopardus tilcayo)।
সাধারণ গৃহপালিত বিড়ালের আকারের এবং হলদেটে রঙের চোখের এই বিড়ালটিকে আদর করে ‘তিগ্রিনো’ নাম দেওয়া হয়েছে। বর্তমানে এই নতুন প্রজাতির মাত্র একজন সদস্যই জীবিত রয়েছে, যাকে বলিভিয়ার একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে রাখা হয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, এই আবিষ্কার দক্ষিণ ও মধ্য আমেরিকার বাঘ-বিড়াল সংরক্ষণে বিশ্ববাসীর নজর কাড়বে।
Total Views:
0