‘ফ্রেন্ড রিকোয়েস্ট’, ঘনিষ্ঠতা, ব্ল্যাকমেল—নৌসেনার তথ্য পাচারের অভিযোগ!

আমুদরিয়া নিউজ: সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্বের পর ঘনিষ্ঠতা। এরপর ব্যক্তিগত তথ্য সংগ্রহ, যৌন বার্তা ও ছবি-ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ। এই কৌশলেই ভারতীয় নৌসেনার গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানি গোয়েন্দাদের কাছে পাচারের অভিযোগ উঠেছে।

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে নৌসেনাঘাঁটির এক গাড়িচালক ও এক নৌসেনাকর্মীকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, তাঁদের মাধ্যমে নৌঘাঁটি ও রণতরী সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছিল।

এর পাশাপাশি দেশের ১০টি রাজ্যে সন্দেহভাজন আরও ১৬ নৌসেনাকর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক তৈরি করে পরে ব্ল্যাকমেলের মাধ্যমে তথ্য আদায়ের একই কৌশল ব্যবহার করা হয়েছিল। তবে তদন্তে ওঠা এসব অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *