ডিজিটাল প্রতারণায় ১.১২ কোটি টাকা খোয়ালেন প্রবীণ, গ্রেফতার ৬

আমুদরিয়া নিউজ: ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে ৬৮ বছরের এক অবসরপ্রাপ্ত ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে মুম্বই সাইবার পুলিশ। ধৃতদের মধ্যে IIT দিল্লির এক প্রাক্তন ছাত্র এবং একটি বেসরকারি ব্যাঙ্কের অপারেশনস ম্যানেজারও রয়েছেন।

পুলিশের অভিযোগ, প্রতারকরা টেলিকম দফতর ও পুলিশের আধিকারিক পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে ভুয়ো মামলায় জড়ানোর ভয় দেখায়। প্রায় দু’সপ্তাহ ধরে ভিডিও কলের মাধ্যমে তাঁকে চাপের মধ্যে রেখে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বাধ্য করা হয়। পরে তাঁর মেয়ে বিষয়টি জানতে পেরে সাইবার পুলিশের দ্বারস্থ হন। তদন্তে টাকার লেনদেনের সূত্র ধরে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Total Views: 2
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *