অসমে ২৭ বাংলাদেশি নাগরিক আটক

আমুদরিয়া নিউজ: অসমে পৃথক দু’টি অভিযানে ২৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে অসম পুলিশ ও রেল পুলিশ। গুয়াহাটি ও রাঙ্গিয়া এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানা গেছে। আটকদের মধ্যে পুরুষ, মহিলা ও নাবালকরাও রয়েছে। পুলিশের দাবি, তাঁদের কারও কাছেই ভারতে বৈধ প্রমাণপত্র পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাঁরা মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে অসমকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছিলেন। তাঁদের প্রবেশে কোনও দালালচক্র জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *