মুড ভালো করতে মাত্র ৩০ সেকেন্ডের ‘মাইক্রোপ্র্যাকটিস’

আমুদরিয়া নিউজ: ব্যস্ত জীবনে মানসিক ক্লান্তি ও মানসিক চাপ দূর করতে এখন আর ঘণ্টার পর ঘণ্টা ধ্যানের প্রয়োজন নেই। গবেষকদের মতে, মাত্র ৩০ সেকেন্ডের কিছু সহজ অভ্যাস বা ‘মাইক্রোপ্র্যাকটিস’ নিমেষেই আপনার মুড ভালো করে দিতে পারে।

লাফটার ইয়োগা: কোনো কৌতুক ছাড়াই কৃত্রিমভাবে ‘হা হা হা’ করে হাসা শুরু করুন। গবেষণায় দেখা গেছে, এটি বিষণ্ণতা ও উদ্বেগ দূর করতে দারুণ কার্যকর।
মাইক্রো ইয়োগা: দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে বসে থাকলে হাত দুটি পিঠের পেছনে নিয়ে ২০-৩০ সেকেন্ড বুক টানটান করে স্ট্রেচিং করুন। এটি কর্মক্ষমতা বাড়ায়।
ধীর শ্বাস-প্রশ্বাস: মাত্র তিনটি গভীর ও দীর্ঘ শ্বাস নিলে মস্তিষ্কে আলফা ও থিটা তরঙ্গ বাড়ে, যা শরীরকে গভীরভাবে শিথিল করে।

সেলফ-টাচ: নিজের বুকের ওপর হাত রেখে ২০ সেকেন্ড ইতিবাচক চিন্তা করলে স্ট্রেস হরমোন ‘কর্টিসল’ দ্রুত কমে যায়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *