পেনসিলভেনিয়ায় হামের প্রকোপে ৪০ বছর বয়সী নারীর মৃত্যু: বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

আমুদরিয়া নিউজ: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের জেফারসন কাউন্টিতে হামের জটিলতায় আক্রান্ত হয়ে ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। কাউন্টি কর্নার নিশ্চিত করেছেন যে, ওই নারী হামের প্রতিষেধক বা টিকা নেননি এবং তিনি আগে থেকেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। এটি রাজ্যে চলমান হামের প্রকোপে তৃতীয় মৃত্যুর ঘটনা, যা নিয়ে বর্তমানে রাজ্য ও ফেডারেল সরকারের মধ্যে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে।

রাজ্যটিতে আগস্টের শেষ থেকে এ পর্যন্ত ৬৭৬ জন হামে আক্রান্ত হয়েছেন এবং ১২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, পেনসিলভেনিয়া সরকার তাদের সাহায্য প্রত্যাখ্যান করেছে। মূলত, ডেমোক্র্যাট গভর্নর জশ শাপিরো এবং কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব তথা টিকা-বিরোধী নেতা রবার্ট এফ কেনেডি জুনিয়রের মধ্যকার রাজনৈতিক বিরোধের কারণে টীকা সংক্রান্ত ভুল তথ্য ছড়াচ্ছে, যা এই স্বাস্থ্য সংকটকে আরও বাড়িয়ে তুলেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *