আমুদরিয়া নিউজ: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবার নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর মাধ্যমে ওটিটিতে অভিষেক করতে চলেছেন। বিশেষ বিষয় হলো, সিরিজটির শুটিং চলাকালীনই তিনি জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা।
অভিনেত্রীর শারীরিক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে শুটিংয়ের সময়সূচি ও লোকেশনে বেশ কিছু পরিবর্তন করা হয়। স্বামী রাঘব চাড্ডা, মা, শাশুড়ি ও ভাইও ওই সময় তাঁর পাশে ছিলেন। পরিণীতির কথায়, এই সিরিজ তাঁর ক্যারিয়ারের নতুন অধ্যায়ের পাশাপাশি ছেলে নীরের সঙ্গেও জড়িয়ে থাকা এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে।
Total Views:
0