আমুদরিয়া নিউজ: নীম করোলি বাবার জীবন অবলম্বনে তৈরি ‘হনুমান অংশ’ ছবির সাফল্যের পর শুরু হয়েছে সিক্যুয়েলের প্রস্তুতি। ছবির প্রযোজক নম্রতা সিং জানিয়েছেন, বিরাট কোহলি, আনুশকা শর্মা ও জুলিয়া রবার্টস নীম করোলি বাবার ভক্ত হলেও দ্বিতীয় পর্বে তাঁদের দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
প্রযোজকের দাবি, তৃতীয় পর্বে নীম করোলি বাবার বিদেশি ভক্তদের গল্প তুলে ধরা হতে পারে। এর মধ্যে জুলিয়া রবার্টসসহ বেশ কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের প্রসঙ্গ আসতে পারে। এদিকে পরিচালক বিশাল চতুর্বেদী নিশ্চিত করেছেন, দ্বিতীয় পর্বের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
Total Views:
0