আমুদরিয়া নিউজ: সরকারি নির্দেশে কসাইখানা বন্ধ থাকায় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মাংসের জোগান ও ব্যবসায় সংকট তৈরি হয়েছে। হাওড়ার শিবপুরের মাংস বিক্রেতা ফিরোজ আলম জানান, কয়েক মাস আগেও তাঁর দোকানে প্রতিদিন ৮–১০ কেজি মাংস বিক্রি হত। বর্তমানে কসাইখানা বন্ধ থাকায় ঘুরপথে চড়া দামে মাংস আনতে হচ্ছে। ফলে ক্রেতা কমেছে, কমেছে বিক্রিও।
নতুন নিয়মে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা ও নির্দিষ্ট ছাড়পত্র বাধ্যতামূলক হওয়ায় সরবরাহ ব্যবস্থায় জটিলতা তৈরি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। এর প্রভাব পড়েছে ছোট মাংসের দোকান, রেস্তোরাঁ এবং পশুপালনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের উপরও। ব্যবসায়ীদের অভিযোগ, কসাইখানা কবে স্বাভাবিকভাবে চালু হবে, তা নিয়ে এখনও স্পষ্টতা নেই। ফলে বহু ছোট ব্যবসায়ী দোকান চালানো নিয়েই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
Total Views:
0