আমুদরিয়া নিউজ: বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে ভারতের সঙ্গে ‘সমানে সমানে লড়াই’ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং শেখ হাসিনাকে ভারতে থাকার সুযোগ দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, কোনও দেশের অধীনতা বাংলাদেশ মেনে নেবে না।
তবে বিশেষজ্ঞদের মতে, ভারত-বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের সম্পর্কে হুমকির ভাষার বদলে বাণিজ্য, সীমান্ত, জলবণ্টন ও যোগাযোগের মতো বাস্তব বিষয় নিয়ে কূটনৈতিক আলোচনাই বেশি গুরুত্বপূর্ণ।
Total Views:
0