আমুদরিয়া নিউজ: মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দুর্গাপ্রতিমার চক্ষুদানের আয়োজন রয়েছে। নিরাপত্তার কারণে ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেনের নিয়ন্ত্রণ থাকবে এসপিজির হাতে।
এদিকে ১১ অক্টোবর ইডেনে বাংলার রঞ্জি ম্যাচ হওয়ার কথা থাকায় তৈরি হয়েছে জটিলতা। পরিস্থিতি বিবেচনায় ম্যাচটি কল্যাণীতে সরানোর সম্ভাবনা রয়েছে। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রয়োজনে কল্যাণীর পরিকাঠামো ব্যবহার করে ম্যাচ আয়োজন করা সম্ভব। মহালয়ার দিন রেড রোডেও ২৩ জেলার লোকনৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে রোড শো হওয়ার কথা।
Total Views:
0