আমুদরিয়া নিউজ: কলকাতা থেকে জাপানে সরাসরি বিমান পরিষেবা চালুর সম্ভাবনা আরও জোরালো হয়েছে। শুক্রবার রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে জাপানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবে রাজ্য।
বৈঠকে পশ্চিমবঙ্গের নবীকরণযোগ্য শক্তি ও সেমিকন্ডাক্টর ক্ষেত্রে জাপানি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভারত-জাপান সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বাংলায় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনাও রয়েছে। সরাসরি উড়ান চালু হলে পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রফতানির পাশাপাশি কলকাতার আন্তর্জাতিক বিমান যোগাযোগ শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
Total Views:
0