হাসিনার বক্তব্য প্রচার নয়! সংবাদমাধ্যমকে হুঁশিয়ারি ইউনুস সরকারের

আমুদরিয়া নিউজ: বাংলাদেশের কোনও সংবাদমাধ্যম আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনার ভাষণ প্রচার করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। হুঁশিয়ারি দিল মহম্মদ ইউনুসের সরকার। শুক্রবার মহম্মদ ইউনুসের অফিস এই ব্যাপারে বিবৃতি দিয়ে জানিয়েছে, বাংলাদেশের টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলিতে ফৌজদারী অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লিগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন বলে বিবেচনা করা হবে। তাছাড়া, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে রায় দিয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার হাসিনার একটি বক্তৃতা বাংলাদেশের কিছু সংবাদমাধ্যম প্রচার করেছিল। তার পরেই এই সতর্কবার্তা দিয়েছে ইউনূস সরকার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *