বোমাতঙ্কে ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ

আমুদরিয়া নিউজ: লখনউ থেকে সৌদিআরব গামী ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমানে বোমাতঙ্কের জেরে চাঞ্চল্য ছড়াল। বুধবার, ১০ সেপ্টেম্বর, বিমানটির ভিতরে বোমা সংক্রান্ত একটি সন্দেহজনক বার্তা পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়।

বিমানটিতে ১০৭ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী ছিলেন। আহমেদাবাদে নিরাপদে অবতরণের পর সকলকে বিমান থেকে নামিয়ে আনা হয় এবং নিরাপত্তা সংস্থাগুলি তল্লাশি শুরু করে। প্রাথমিক তল্লাশিতে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। ঘটনার উৎস এবং বোমাতঙ্কের পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *