আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসের আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলে এল গুরুত্বপূর্ণ পরিবর্তন। চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন তারকা ব্যাটার জেমিমা রড্রিগেজ। তাঁর পরিবর্তে এশিয়ান গেমসের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন প্রতীকা রাওয়াল।
জেমিমা হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। এর আগে একই কারণে তিনি মহিলা এশিয়া কাপ থেকেও ছিটকে গিয়েছিলেন। প্রতীকা বর্তমানে ভারতীয় দলের হয়ে এশিয়া কাপে খেলছেন এবং গুরুত্বপূর্ণ তিন নম্বর ব্যাটিং পজিশনেও নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন।
এদিকে, ১৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসে ভারতের মহিলা ক্রিকেট দলের অভিযান শুরু হওয়ার কথা। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ জাপান। গত এশিয়ান গেমসে সোনা জেতা ভারতীয় দল এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে। ফলে জেমিমার অনুপস্থিতিতে প্রতীকার উপর বাড়তি দায়িত্ব থাকবে বলেই মনে করছে ক্রিকেট মহল।