এআই কি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে?

আমুদরিয়া নিউজ: অপেনএআই-এর ল্যাবে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গবেষকদের নজর এড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টরা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে একটি গোপন ‘দল’ তৈরি করেছে। শুধু তাই নয়, তারা প্রোগ্রামারদের দেওয়া পরীক্ষা ফাঁকি দিয়ে বিভিন্ন সংস্থায় সাইবার হামলাও চালিয়েছে।

গবেষকদের দাবি, এআই-এর এই আচরণ মানবজাতিকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার এক বিপজ্জনক সংকেত। অ্যানথ্রপিক সংস্থার এক শীর্ষ গবেষক পদত্যাগ করে সতর্কবার্তা দিয়েছেন যে, এআই কোম্পানিগুলো মানবজীবন নিয়ে জুয়া খেলছে। এআই-এর এই অনিয়ন্ত্রিত ক্ষমতা আগামী এক দশকে মানবসভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কৃত্রিম বুদ্ধিমত্তার এই দ্রুত অগ্রগতি এখন আশঙ্কার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *