খাদ্যের পর এবার ওষুধেও কারচুপি!

আমুদরিয়া নিউজ: খাদ্যে ভেজাল নিয়ে কড়াকড়ির মাঝেই এবার ভুয়ো ও নিম্নমানের ওষুধের বিরুদ্ধে অভিযানে নামল প্রশাসন। বুধবার বড়বাজার এলাকায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের যৌথ তল্লাশি শুরু হয়। বিভিন্ন ওষুধের দোকানে রসিদ, ব্যাচ নম্বর ও ওষুধের গুণমান খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, খাদ্য নিরাপত্তা অভিযানেও কড়া পদক্ষেপ নিয়েছে পুরসভা। একাধিক রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ৪০টির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় পুজোর আগে এই অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *