আমুদরিয়া নিউজ: জমি জবরদখল ও কলকাতার বাড়ি ভাঙচুরের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ হাজির হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকশিল্পী পদ্মশ্রী পূর্ণদাস বাউল। তাঁর পরিবারের দাবি, বীরভূমের ইলামবাজারে তাঁদের জমি প্রভাব খাটিয়ে দখল করা হয়েছে।
এছাড়াও দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় তাঁদের পৈতৃক বাড়ি ভেঙে উচ্ছেদ করার অভিযোগও তুলেছে পরিবার। এই ঘটনায় বীরভূমের একাধিক প্রভাবশালীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ৯৩ বছরের প্রবীণ বাউল শিল্পী ও তাঁর পরিবার।
Total Views:
0