জাপানকে ৭-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল

আমুদরিয়া নিউজ: দুর্দান্ত পারফরম্যান্সে মহিলা জুনিয়র এশিয়া কাপে জাপানকে ৭-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারতীয় জুনিয়র মহিলা হকি দল। ৮ সেপ্টেম্বর চিনের মোকিতে অনুষ্ঠিত এলিট পুলের ম্যাচে শুরু থেকেই জাপানের উপর আধিপত্য বজায় রাখে ভারত।

ম্যাচের পঞ্চম মিনিটেই কৃষ্ণা শর্মার গোলে এগিয়ে যায় ভারত। এরপর সুপ্রিয়া, পূর্ণিমা যাদব, গীতা যাদব ও সানিকা চন্দ্রকান্ত মানের গোলের সুবাদে ব্যবধান আরও বাড়ায় ভারতীয় দল। গীতা যাদব ও পূর্ণিমা যাদব দু’টি করে গোল করেন।

এই জয়ের ফলে তিন ম্যাচে টানা তিনটি জয় নিয়ে ৯ পয়েন্টে এলিট পুলের শীর্ষে উঠে এসেছে ভারত এবং নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। সব মিলিয়ে, জাপানের বিরুদ্ধে এই একতরফা জয় ভারতীয় তরুণী হকি দলের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *