কাশ্মীর নিয়ে ভারতের দাবিকে ‘ভিত্তিহীন’ বলল পাকিস্তান

আমুদরিয়া নিউজ: জম্মু-কাশ্মীর ও লাদাখ নিয়ে ভারতের দাবি ও অবস্থানকে ভিত্তিহীন বলে দাবি করল পাকিস্তান। সোমবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, একতরফা সিদ্ধান্ত বা নিজস্ব মানচিত্রের মাধ্যমে কাশ্মীরের আইনি অবস্থান বদলানো সম্ভব নয়।

পাকিস্তানের দাবি, কাশ্মীর সমস্যার সমাধান জাতিসংঘের অধীনে নিরপেক্ষ গণভোটের মাধ্যমেই হওয়া উচিত। একই সঙ্গে কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের আহ্বানও জানিয়েছে ইসলামাবাদ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *