আমুদরিয়া নিউজ: নিউটাউনে অত্যাধুনিক হাসপাতাল তৈরির পরিকল্পনার পর এবার কলকাতার রাইটার্স বিল্ডিংস সংস্কারের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে আদানি গোষ্ঠী। ইতিমধ্যেই সংস্থার প্রতিনিধিরা পূর্ত দফতরের আধিকারিকদের সঙ্গে ভবনটি পরিদর্শন করে কাঠামোগত পরিস্থিতি খতিয়ে দেখেছেন।
হেরিটেজ বিধি মেনেই সংস্কারের কাজ করা হবে বলে সূত্রের খবর। আগামী ২৪ সেপ্টেম্বর কলকাতা সফরে এসে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি মহাকরণ সংস্কার পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন বলে জানা গেছে। একই সফরে নিউটাউনে প্রস্তাবিত হাসপাতালের ভূমিপুজো এবং কুমারটুলি ঘাট পরিদর্শনেরও সম্ভাবনা রয়েছে।
Total Views:
0