আমুদরিয়া নিউজ: মালদার গাজোলে যুব সমাজকে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে সচেতন করতে অনুষ্ঠিত হলো ব্লক স্তরের যুব সংসদ প্রতিযোগিতা। সোমবার গাজোলের ধরণীধর ভবনে পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক বিভাগ ও ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় আটটি স্কুলের পড়ুয়ারা অংশ নেয়। যুব সংসদের পাশাপাশি কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা ও প্রবন্ধ লিখন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক চিন্ময় দেব বর্মণসহ ব্লক প্রশাসনের আধিকারিকরা।
Total Views:
0