চিকিৎসার নামে বিষ! বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে নকল মেদ কমানোর ওষুধ

আমুদরিয়া নিউজ: ওজন কমানোর নতুন ও জাদুকরী ওষুধ ‘রিটাট্রুটাইড’ এখনও গবেষণাগারে পরীক্ষার স্তরে রয়েছে এবং কোনো দেশের সরকারই এটিকে ব্যবহারের অনুমতি দেয়নি। অথচ, মেদ কমানোর তীব্র অন্ধ আশায় বিশ্বজুড়ে ব্ল্যাক মার্কেটে ছেয়ে গেছে এই ওষুধের মারাত্মক সব নকল সংস্করণ।ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের জিম, বিউটি পার্লার এবং সোশ্যাল মিডিয়ায় রমরমিয়ে বিক্রি হচ্ছে এই ভুয়ো ইনজেকশন।

কড়া সতর্কবার্তা দিয়ে নির্মাতা সংস্থা জানিয়েছে, লাইসেন্সহীন এই নকল ওষুধে ক্ষতিকারক উপাদান ও ভেজাল কেমিক্যাল মেশানো থাকছে। না জেনেই ভুল মাত্রায় এই অবৈধ তরল শরীরে ইনজেক্ট করায় বহু তরুণ-তরুণী বমি, ডায়রিয়া, এমনকি কিডনি বিকল হওয়ার মতো মারাত্মক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকদের কড়া হুঁশিয়ারি—সোশ্যাল মিডিয়ার হুজুগে মেতে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *