Scientists having a meeting

ট্রাম্পের নীতিতে যুক্তরাষ্ট্র ছাড়ছেন গবেষক, কানাডায় ৪৮ জনের নিয়োগ

আমুদরিয়া নিউজ:যুক্তরাষ্ট্রের গবেষণা ও একাডেমিক পরিবেশ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে গবেষকদের টানছে কানাডা। হার্ভার্ড, ইয়েল ও এমআইটির মতো শীর্ষ প্রতিষ্ঠান থেকে ৪৮ জন গবেষককে নিয়োগ করেছে কানাডার ২১টি বিশ্ববিদ্যালয়।

মোট ৬৪ জন গবেষককে নিয়োগের জন্য কানাডা সরকার ৫০ কোটি কানাডীয় ডলারের বেশি বরাদ্দ করেছে। জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণায় এই অর্থ খরচ হবে। আগামী বছর আরও ৬৩ জন গবেষক নিয়োগের পরিকল্পনা রয়েছে কানাডার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *