আমুদরিয়া নিউজ: কোচবিহারের সিঙ্গিজানি গ্রামে দুই প্রতিবেশীর আধার নম্বর হুবহু একই হওয়ায় চরম সমস্যায় পড়েছেন তাঁরা। আধার নম্বর দিতে গেলেই বিভিন্ন সরকারি পরিষেবায় ‘টেকনিক্যাল এরর’ দেখাচ্ছে, আটকে যাচ্ছে ফর্ম ফিলাপ থেকে শুরু করে চাকরির আবেদন ও সন্তানের সার্টিফিকেটের কাজ। সমস্যার সমাধানে আধার দফতরে একাধিকবার চিঠি ও ইমেল করেও মেলেনি সুরাহা। প্রায় ১০-১২ বার সরকারি দফতরে ঘুরেও শুধু আশ্বাসই মিলেছে। কবে এই সমস্যার সমাধান হবে, এখন সেই অপেক্ষাতেই দুই প্রতিবেশী।
Total Views:
0