আমুদরিয়া নিউজ: এবার হোয়াটসঅ্যাপ থেকেই বিদ্যুৎ, গ্যাস, জল, বিমা, ক্রেডিট কার্ড ও ঋণের কিস্তি-সহ বিভিন্ন পরিষেবার বিল খোঁজা ও পরিশোধ করা যাবে। আগামী কয়েক সপ্তাহে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে চালু হবে এই সুবিধা। ‘ভারত কানেক্ট’ প্রযুক্তির মাধ্যমে ৩০টি বিভাগে প্রায় ২২ হাজার ৭২২টি পরিষেবা প্রদানকারী সংস্থার বিল মেটানো যাবে বলে জানা গেছে। ইউপিআইয়ের পাশাপাশি ক্রেডিট ও ডেবিট কার্ডেও করা যাবে পেমেন্ট।
হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনে টাকার আইকনে ট্যাপ করলেই মিলবে বিল পেমেন্টের সুবিধা। আগের ও পরের বিলের তথ্য দেখা এবং একই সংস্থার একাধিক অ্যাকাউন্ট পরিচালনাও করা যাবে।
Total Views:
0