ভিডিও করতে গিয়ে নচিকেতার রোষে দর্শক

আমুদরিয়া নিউজ: কনসার্টে গান শোনার বদলে মোবাইলে ভিডিও করায় এক দর্শকের উপর বিরক্তি প্রকাশ করলেন নচিকেতা চক্রবর্তী। গান থামিয়ে তাঁকে ফোন সরিয়ে রাখতে বলেন গায়ক। তাঁর বক্তব্য, অনেকেই টাকা ও সময় খরচ করে গান শুনতে এসেছেন, তাই মোবাইলে ভিডিও করে পরিবেশ নষ্ট করা ঠিক নয়। নচিকেতার সেই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *