আমুদরিয়া নিউজ: সরকারি প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে হুগলির পান্ডুয়ার মাতব্বরপুরে উপস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিলেন বিজেপি বিধায়ক তুষার মজুমদার। নির্মাণস্থলে গিয়ে ইট ও বালির মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
বিধায়কের দাবি, সরকারি অর্থে নির্মাণকাজে মানের সঙ্গে কোনও আপস করা যাবে না। নির্দিষ্ট মানের নির্মাণসামগ্রী ব্যবহার না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি।
Total Views:
0