আমুদরিয়া নিউজ: ভোটগণনার শুরুতে ট্রেন্ড দেখে প্রার্থীদের বিচলিত না হওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনবল ভাঙার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা জানিয়ে তিনি ধৈর্য ধরতে বলেন। গণনা শুরু হতেই ফের একই বার্তা দিয়ে তৃণমূল শিবিরকে চাঙ্গা রাখার চেষ্টা করলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে তিনি তৃণমূল প্রার্থীদের আশ্বস্ত করলেন। ধৈর্য ধরে ভয় না পেয়ে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে তিনি দলীয় শিবিরে আত্মবিশ্বাস জোগানোর চেষ্টা করেছেন।