উত্তর সাইপ্রাসে ফেরিডুবি: ৮ জনের মৃত্যু, নিখোঁজ শিশুদের খোঁজে তীব্র তল্লাশি

আমুদরিয়া নিউজ: উত্তর সাইপ্রাস উপকূলে গত রবিবার একটি যাত্রীবাহী ফেরি উল্টে ডুবে যাওয়ার ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে এবং শিশুসহ ২০ জন নিখোঁজ রয়েছেন।বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২৫৯ জন যাত্রী এবং আটজন ক্রু নিয়ে বেসরকারি ফেরিটি সাইপ্রাসের কিরেনিয়া শহর থেকে তুরস্কের তাসুকু শহরের দিকে যাচ্ছিল। আগের দিন তীব্র ঝড়ের কারণে যাত্রা বিলম্বিত হলেও, রবিবারের উত্তাল সাগরে ফেরিটি প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, সাগরের ঢেউয়ের আঘাতে ফেরিটির সামনের অংশ ফেটে গিয়েছিল। নিখোঁজদের মধ্যে ১২ বছর বয়সী মিরাই এবং তার ৬ বছর বয়সী ভাই মেহমেত আসিফ রয়েছে। তাদের মা আয়তেন বিসার কান্নাজড়িত কণ্ঠে জানান, ফেরিটি উল্টে যাওয়ার পর একটি স্যুটকেস তাঁর ওপর এসে পড়ে এবং ইঞ্জিন তেলের কারণে চারপাশ পিচ্ছিল হয়ে যাওয়ায় তাঁর মেয়ের হাত ফস্কে জলের নিচে তলিয়ে যায়।
এই দুর্ঘটনার পর সোমবার জাহাজের ক্যাপ্টেনসহ আটজন ক্রু সদস্যকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *