বড়দিঘি ও দুধিয়ায় চিতাবাঘের হামলা, বাইক চালক ও পুরোহিত আহত

আমুরিয়া নিউজ : জলপাইগুড়ির মাটিয়ালি ব্লকের বড়দিঘি চা বাগানে বাইক চালানোর সময় আচমকা চিতাবাঘের হামলার শিকার হয়েছেন সঞ্জয় ঠাকুর (৩৫)। বৃহস্পতিবার সন্ধ্যায় বড়দিঘি থেকে বাতাবাড়ি ফার্ম বাজারের পথে যাচ্ছিলেন তিনি। হঠাৎ চা বাগান থেকে একটি চিতাবাঘ বেরিয়ে এসে চলন্ত বাইকের উপর ঝাঁপিয়ে পড়ে। সাহস দেখিয়ে সঞ্জয় চলন্ত অবস্থায় চিতাবাঘকে লাথি মারলেও তার বাঁ পায়ে থাবা বসে। আহত অবস্থায় তাঁকে স্থানীয় শিক্ষক পারসরাম মাহালি মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে সঞ্জয়কে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

একই দিনে কার্শিয়াং দুধিয়া এলাকার ‘মুক্তেশ্বর শিবধাম’ মন্দিরে পুজোর সময় পুরোহিত জিতেন্দ্র রাইও চিতাবাঘের হামলায় গুরুতর আহত হন। এই দুই ঘটনায় চা বাগান ও পাহাড়ি এলাকায় চিতাবাঘ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও বন দফতর সতর্ক থাকার জন্য স্থানীয়দের আহ্বান জানিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *