আমুদরিয়া নিউজ:শহরকে পরিচ্ছন্ন রাখতে ১ সেপ্টেম্বর থেকে কলকাতায় নজরদারি শুরু হচ্ছে। রাস্তায় আবর্জনা ফেলা, প্রকাশ্যে থুতু বা প্রস্রাব করলে জরিমানা দিতে হবে। প্রকাশ্যে থুতু ফেললে ১০০ টাকা এবং যত্রতত্র প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
এছাড়া সিঙ্গল-ইউজ প্লাস্টিক ব্যবহার ও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে জানা গেছে। প্রশাসনের লক্ষ্য, নাগরিকদের অভ্যাসে বদল এনে পরিষ্কার-পরিচ্ছন্ন কলকাতা গড়ে তোলা।
Total Views:
0