আমুদরিয়া নিউজ:সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে অনড় ঝাড়খণ্ডের পড়ুয়ারা। সরকারের সঙ্গে বৈঠকের পরেও সমাধান না হওয়ায়, সোমবার পুরনো বিধানসভা থেকে নতুন বিধানসভা পর্যন্ত শান্তিপূর্ণ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পড়ুয়াদের প্রায় ৯৮ শতাংশ দাবি মানে নেওয়া হয়েছে। তিনটি পরীক্ষাও বাতিল করা হয়েছে। তবে সিবিআই তদন্তের দাবি মানতে নারাজ প্রশাসন। এই বিতর্কের জেরে পদত্যাগ করেছেন জেপিএসসির তিন আধিকারিক— অজিতা ভট্টাচার্য, জামাল আহমেদ ও অনিমা হাঁসদা। রাজ্যপাল তাঁদের পদত্যাগ গ্রহণ করেছেন। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিআইডি।
Total Views:
1