ইউএস ওপেনে রাত ২টোর ঐতিহাসিক ম্যাচ: টানা ১৫ ম্যাচে হার ভেনাস উইলিয়ামসের

আমুদরিয়া নিউজ: মধ্যরাতের স্তব্ধতা ভেঙে আর্থার অ্যাশ স্টেডিয়ামে যখন ম্যাচ শেষ হলো, ঘড়ির কাঁটায় তখন রাত দুটো বেজে দুই মিনিট। গ্যালারিতে টিমটিম করছে বড়জোর হাজারখানেক দর্শক। ইউএস ওপেনের ইতিহাসে সবথেকে দেরিতে শুরু হওয়া (রাত ১২:১৩ মিনিট) এই ঐতিহাসিক ম্যাচে সোফিয়া কেনিনের কাছে স্ট্রেট সেটে হেরে গেলেন ৪৬ বছর বয়সী টেনিস কিংবদন্তি ভেনাস উইলিয়ামস।
এই হারের ফলে একক প্রতিযোগিতায় টানা ১৫টি ম্যাচে পরাজয়ের এক হতাশাজনক রেকর্ড গড়লেন ৭ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সোফিয়া কেনিন এর বিরুদ্ধে প্রথম সেটে ৬-২ ব্যবধানে পিছিয়ে পড়েও দ্বিতীয় সেটে অবিশ্বাস্য লড়াই ফেরান ভেনাস।
ম্যাচ শেষে গভীর রাতের শিডিউলিং নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে ভেনাস বলেন, “রাত ১টা বা ২টোয় ছন্দ খুঁজে পাওয়া সহজ নয়। টেনিস ছাড়া আর কোনো খেলায় এত দেরিতে ম্যাচ শুরুর নিয়ম আছে বলে আমার জানা নেই। এখানে পরিকাঠামোগত পরিবর্তনের ভীষণ প্রয়োজন।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *