আমুদরিয়া নিউজ:পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী হলেন পিএমএল-এন নেতা ব্যারিস্টার ইফতিখার গিলানি। শুক্রবার আইনসভায় ভোটে পিপিপি প্রার্থী সরদার মুখতার খানকে হারিয়ে ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
দায়িত্ব নিয়ে গিলানি জানান, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন তাঁর সরকারের প্রধান লক্ষ্য। জনগণকে সঙ্গে নিয়েই আজাদ কাশ্মীরের উন্নয়নে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।
Total Views:
0