আমুদরিয়া নিউজ:ইসরাইল সরকার মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, ইসরাইল আঞ্চলিক শান্তির ব্যাঘাত তৈরি করছে এবং আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ উপেক্ষা করছে।
উত্তেজনা মোকাবিলায় মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে শক্তিশালী সহযোগিতার আহ্বান জানান এরদোগান। একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে ওঠা অভিযোগে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
Total Views:
0