আইএসআই যোগের অভিযোগে দিল্লিতে গ্রেফতার দম্পতি

আমুদরিয়া নিউজ:পাকিস্তানের আইএসআই-র হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লি থেকে ২৫ বছরের সাহিল ও তাঁর ২১ বছরের স্ত্রী সমিরাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে তাঁরা ভারতীয় সিমকার্ড সংগ্রহ করে দুবাই হয়ে পাকিস্তানে পাঠাতেন। ওই সিম ব্যবহার করে পাকিস্তানি এজেন্টরা ভারতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ও বিভিন্ন গ্রুপে যোগাযোগ করত বলে দাবি তদন্তকারীদের।

পুলিশের অভিযোগ, ভারতীয় সেনা ও প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাকিস্তানিদের কাছে পৌঁছে দিয়েছে তাঁরা। তদন্তে আরও জানা গিয়েছে, ইনস্টাগ্রামের মাধ্যমে সাহিলের সঙ্গে পাকিস্তানি এজেন্টের যোগাযোগ তৈরি হয় এবং পরে আর্থিক প্রলোভনে তাঁকে নেটওয়ার্কে যুক্ত করা হয়েছিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *