আমুদরিয়া নিউজ:দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যে গবাদিপশুর শিবির ও গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ৪৯ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে একদল বন্দুকধারী এই হামলা চালায়।
স্থানীয় প্রশাসনের দাবি, আন্তঃসীমান্ত একটি সশস্ত্র অপরাধী চক্র হামলার সঙ্গে জড়িত। গবাদিপশুর জন্য চারণভূমি ও জলের দখল নিয়ে দক্ষিণ সুদানে এ ধরনের সংঘাত প্রায়ই ঘটে। মাত্র তিন সপ্তাহ আগেও একই এলাকায় হামলায় ৬০ জন নিহত হয়েছিলেন।
Total Views:
0