রাখি বন্ধনে প্রিয়জনকে খাওয়ান স্বাস্থ্যকর লাড্ডু

আমুদরিয়া নিউজ:সামনেই রাখি বন্ধন উৎসব। এই বিশেষ দিনে ভাই বা দাদাকে মিষ্টি-মুখ করানোর জন্য বাড়িতেই তৈরি করে দিতে পারেন হেলদি ও সুস্বাদু লাড্ডু। চিনি ছাড়াই তৈরি এই লাড্ডু যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিগুণেও ভরপুর। মিষ্টির বিকল্প হিসেবে এটি সহজেই রাখা যেতে পারে দৈনন্দিন খাবারের তালিকায়।

উপকরণ: বীজ ছাড়ানো খেজুর, কাজুবাদাম, কাঠবাদাম, কিসমিস, কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, পেস্তা, সামান্য খাঁটি ঘি

কিভাবে তৈরি করবেন,

প্রথমে খেজুর গরম জলে ধুয়ে নরম করে নিন, তারপর কড়াই-এ সামান্য ঘি দিয়ে খেজুর ছাড়া সমস্থ উপকরণ হালকা করে ভেজে নিন। শেষে খেজুর মিশিয়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে গোল আকার দিন, তৈরি স্বাস্থ্যকর লাড্ডু।

এই রাখিতে শুধু মিষ্টি নয়, ভালোবাসার সঙ্গে স্বাস্থ্যও উপহার দিন প্রিয়মানুষকে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *