আমুদরিয়া নিউজ:হাওড়ার আন্দুলের মৌড়িতে বহুতলের চতুর্থ তলায় আচমকা আগুন লাগে। কালো ধোঁয়া দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আগুনের সময় ফ্ল্যাটের ভিতরে কয়েকজন বাসিন্দা আটকে পড়েন।
খবর পেয়ে তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ল্যাডারের সাহায্যে ৮ জনকে নিরাপদে বের করে আনা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Total Views:
0