উবারকে ৪০ মিলিয়ন ডলার জরিমানা: মহাসড়কে যাত্রী ফেলে যাওয়ায় মৃত্যু

আমুদরিয়া নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলন্ত গাড়ি থেকে এক তরুণীকে মহাসড়কে নামিয়ে দেওয়ার পর অন্য গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনার জেরে রাইডশেয়ারিং সংস্থা উবারকে ২৩ বছর বয়সী ওই তরুণীর পরিবারকে ৪০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৩ সালের আগস্টে এমিলি নরম্যান্ডিন-পার্কার নামে ওই তরুণী তাঁর বান্ধবীর সঙ্গে উবার বুক করেছিলেন। ভ্রমণের সময় তাঁর বান্ধবী বমি করায় চালক ক্ষুব্ধ হয়ে তাঁদের হাইওয়ের পাশে মদ্যপ অবস্থায় জোরপূর্বক নামিয়ে দেন। এরপরই একটি গাড়ি এমিলিকে ধাক্কা দিলে তাঁর মৃত্যু হয়।

উবার চালককে স্বাধীন ঠিকাদার দাবি করে দায় এড়াতে চাইলেও বিচারক তা খারিজ করেন। চালকের এই চরম অমানবিকতা ও গাফিলতির কারণেই উবারকে এই বিশাল জরিমানা করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *