আমুদরিয়া নিউজ:পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগের সন্দেহে শিলিগুড়ির যুবক প্রদীপ্তকুমার সরকারকে দিল্লি থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। তদন্তকারীদের সন্দেহ, পাক গুপ্তচর সংস্থার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর কাজ করত সে। সিম পাচার ও জাল নোট কারবারেও তার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া সিম কার্ড ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে।
Total Views:
0