ইন্ডিয়া পোস্টের নামে ‘ডাক সেবা গিফটস’! ভাইরাল বার্তা ঘিরে সতর্ক করল সরকার

আমুদরিয়া নিউজ: ইন্ডিয়া পোস্টের নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে ‘Dak Seva Gifts’ নামে একটি ভুয়ো উপহার ও পুরস্কারের বার্তা। সেখানে উপহার বা পুরস্কার পাওয়ার সুযোগের কথা বলে সন্দেহজনক লিঙ্কে ক্লিক করতে প্রলুব্ধ করা হচ্ছে। বিষয়টি নজরে আসতেই সতর্ক করেছে কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) Fact Check Unit।

PIB Fact Check স্পষ্ট জানিয়েছে, ‘Dak Seva Gifts’ নামে কোনও উপহার, রিওয়ার্ড বা লাকি ড্র-এর সঙ্গে ইন্ডিয়া পোস্টের কোনও সম্পর্ক নেই। অর্থাৎ, এই ধরনের বার্তা বা অফার সম্পূর্ণ ভুয়ো। ইন্ডিয়া পোস্টের নাম ও পরিচিতি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

সরকারের তরফে বিশেষভাবে সতর্ক করা হয়েছে, এই ধরনের মেসেজে থাকা সন্দেহজনক লিঙ্ক বা ওয়েবসাইটে ক্লিক না করতে। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, OTP, আধার নম্বর বা অন্য কোনও ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একই ধরনের ভুয়ো বার্তা নিয়ে একাধিকবার সতর্ক করেছে PIB। তাই সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া পোস্টের নাম করে কোনও উপহার বা পুরস্কারের দাবি দেখলে তা যাচাই না করে লিঙ্কে প্রবেশ না করার পরামর্শ দিয়েছে সরকার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *