আমুদরিয়া নিউজ:মালদহ মেডিক্যাল কলেজে রোগীদের চিকিৎসার মধ্যেই সামনে এল অস্বাস্থ্যকর পরিবেশের ছবি। হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপের পাশাপাশি চলছে ইঁদুরের উপদ্রব। এমনকি রোগীর বেডের পাশেই রাখা হয়েছে ইঁদুর ধরার কল। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ইঁদুর-কুকুর-বিড়ালের উপদ্রব বন্ধে একাধিক চেষ্টা হলেও এখনও স্থায়ী সমাধান মেলেনি। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতর কাজ করছে।
Total Views:
1