নাইজেরিয়ায় বিলাসবহুল ইনফ্লুয়েন্সার গ্রেফতার: ২৮ মিলিয়ন ডলারের কোকেন বাজেয়াপ্ত

আমুদরিয়া নিউজ: যুক্তরাজ্যে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ২৮ মিলিয়ন মার্কিন ডলার (২১ মিলিয়ন পাউন্ড) মূল্যের কোকেন বাজেয়াপ্তের ঘটনায় নাইজেরিয়ার এক খ্যাতনামা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেফতার করেছে দেশটির মাদক নিয়ন্ত্রণ সংস্থা। গত সপ্তাহে লেগোস বিমানবন্দর থেকে প্যারিসগামী একটি ফ্লাইটে ওঠার সময় ৪৯ বছর বয়সী আফোলাবি কাজিম মাইকেলকে আটক করা হয়, যিনি ইনস্টাগ্রামে ৭ লাখ ফলোয়ারের কাছে “কেসি লাক্সারি” নামে পরিচিত।

অনলাইনে নিজেকে সোনা ও বিলাসবহুল পণ্যের ব্যবসায়ী হিসেবে জাহির করা এই ইনফ্লুয়েন্সার মূলত একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের নাইজেরীয় প্রধান বা “অ্যারোহেড” ছিলেন বলে অভিযোগ কর্মকর্তাদের। এই চক্রটি দক্ষিণ আমেরিকা থেকে নাইজেরিয়া হয়ে ইউরোপ ও এশিয়ায় কোকেন পাচার করত। তবে গ্রেফতারের পর অভিযুক্ত মাইকেল এখনও আদালতে কোনো আনুষ্ঠানিক জবাব বা মন্তব্য দেননি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *