আমুদরিয়া নিউজ: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ ডি-র প্রথম ম্যাচে জর্ডনের আল হুসেইনের বিরুদ্ধে ২–২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই দানি রামিরেজ ও অনোয়ার আলির গোলে ২–০ ব্যবধানে এগিয়ে যায় লাল-হলুদ।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আল হুসেইন। ৬১ মিনিটে মাহমুদ আল মারদি ব্যবধান কমান এবং ৮৭ মিনিটে আহমাদ আসাফ গোল করে সমতা ফেরান। ফলে জর্ডন থেকে এক পয়েন্ট নিয়ে ফিরল ইস্টবেঙ্গল।
Total Views:
0