আমুদরিয়া নিউজ: ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের অংশ হিসেবে নিয়োজিত মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ (USS Abraham Lincoln)-এর নাবিকদের জীবন এখন নরককুণ্ডে পরিণত হয়েছে। মার্কিন সামরিক সাময়িকী ‘মিলিটারি টাইমস’ ও ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’-এর প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ১১ ডিসেম্বর থেকে টানা আট মাসেরও বেশি সময় ধরে সমুদ্রে ভাসমান এই জাহাজের ৪,০০০-এর বেশি নাবিক তীব্র খাদ্য সংকট, ভেঙে পড়া পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং চরম শারীরিক অবসাদের মুখোমুখি হচ্ছেন।
২০০১ সালের আফগান যুদ্ধের সাবেক নৌ-আলোকচিত্রী জনি বার্নেল এই পরিস্থিতিকে ‘চোখের ভেতরে এক ধরণের জীবন্ত মৃত রূপ’ হিসেবে বর্ণনা করেছেন। দীর্ঘমেয়াদী এই মোতায়েনের ফলে নাবিকদের মানসিক স্বাস্থ্যের এতটাই অবনতি হয়েছে যে, চরম হতাশায় অনেকে জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করছেন। করপোরেট ও রাজনৈতিক স্বার্থের যাতাকলে পিষ্ট এই নাবিকদের পরিবার এখন তাদের জীবন নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন।