আমুদরিয়া নিউজ: অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম কুখ্যাত ‘মাশরুম খুনি’ এরিন প্যাটারসন তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে পুনরায় আদালতে আপিল করেছেন। ২০২৩ সালে ভিক্টোরিয়ায় নিজের বাড়িতে বিষাক্ত ‘ডেথ ক্যাপ’ মাশরুম মেশানো বিফ ওয়েলিংটন খাইয়ে তিন আত্মীয়কে হত্যা এবং একজনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অপরাধে গত বছর তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। অথচ ৫১ বছর বয়সী এই খুনি এখন আদালতে দাবি করছেন যে তিনি ‘ন্যায্য বিচার’ পাননি।
তবে স্বস্তির বিষয় হলো, রাষ্ট্রপক্ষও এরিনের এই ধৃষ্টতার বিরুদ্ধে পাল্টা আপিল করেছে। আদালত তাঁকে ৩৩ বছর পর প্যারোলে মুক্তির যে সুযোগ দিয়েছিল, প্রসিকিউটররা তাকে ‘চরম অপর্যাপ্ত’ আখ্যা দিয়ে এই ঠাণ্ডা মাথার খুনিকে আমৃত্যু কারাগারেই রাখার জোর দাবি জানিয়েছেন। নিজের প্রাক্তন স্বামীকে একাধিকবার বিষ খাইয়ে মারার চেষ্টাকারী এই অপরাধীর আইনি মারপ্যাঁচে পার পাওয়ার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া এখন আদালতের দায়িত্ব।