আমুদরিয়া নিউজ: আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) চলমান ইবোলা প্রাদুর্ভাব দেশটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক রূপ ধারণ করেছে। গত ১৫ মে রোগটি ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে ২,৩২৫ জন মানুষের মৃত্যু হয়েছে, যা দেশটির পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। কঙ্গোর পাবলিক হেলথ ইনস্টিটিউটের তথ্যমতে, বর্তমানে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৪,৯৪৫ জন।
জাতিসংঘের মানবিক সহায়তাপ্রধান টম ফ্লেচার সতর্ক করে জানিয়েছেন, এই মহামারি প্রতি ৩০ মিনিটে একজনের প্রাণ কেড়ে নিচ্ছে। এবারের প্রাদুর্ভাবটি মূলত ‘বুন্দিবুগিও’ প্রজাতির ইবোলা ভাইরাসের কারণে ঘটেছে, যার কোনো অনুমোদিত ভ্যাকসিন এখনো বাজারে নেই।
Total Views:
0