বেলজিয়ামে দেয়াল ভেঙে মিলল ৯০ লাখ ইউরোর সোনার গুপ্তধন

Hidden Fortune: Renovation Workers Discover €9 Million Gold Hoard Inside Old Wall in Belgium

আমুদরিয়া নিউজ: বেলজিয়ামের পূর্ব ফ্ল্যান্ডার্সের একটি বাড়ির সেলারের (ভূগর্ভস্থ কক্ষ) দেয়াল সংস্কারের সময় প্রায় ৯০ লাখ ইউরো (৭৬ লাখ পাউন্ড) মূল্যের সোনার বার ও কয়েন উদ্ধার করেছেন নির্মাণ শ্রমিকরা। চলতি সপ্তাহের শুরুতে পয়োনিষ্কাশনের পাইপ বসানোর জন্য খননকাজ করার সময় এই বিশাল গুপ্তধনের সন্ধান মেলে।বাড়িটির বর্তমান মালিক ‘সিএডব্লিউ ওস্ট-ভ্ল্যান্ডারেন’ নামে একটি স্থানীয় দাতব্য সংস্থা, যারা সামাজিক কল্যাণমূলক কাজ করে।

নিয়ম অনুযায়ী, পুলিশ এই সোনা নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং সাধারণ মানুষকে সেখানে ভিড় না করতে সতর্ক করেছে।বেলজিয়ামের আইন অনুযায়ী, আগামী ৫ বছরের (১,৮২৩ দিন) মধ্যে যদি কোনো প্রকৃত মালিক এর বৈধ দাবিদার হিসেবে সামনে না আসেন, তবে এই গুপ্তধন খুঁজে পাওয়া শ্রমিক এবং জায়গার মালিক দাতব্য সংস্থার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। তবে শর্ত থাকে যে, এই সোনার সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের যোগসূত্র থাকা চলবে না।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *